Qafila
Qafila
← qafilapro.com

গোপনীয়তা নীতি

সর্বশেষ হালনাগাদ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ · Qafila · qafilapro.com

Language: বাংলা (এই পাতা) · English version below ↓

এক নজরে

১. আমরা কে

এই নীতিটি Qafila অ্যান্ড্রয়েড অ্যাপ (প্যাকেজ com.recorp.qafila), আমাদের ওয়েবসাইট qafilapro.com ও hajjmatepro.com (দুটিই আমাদের পরিচালিত) এবং এর সঙ্গে যুক্ত সার্ভারের জন্য প্রযোজ্য। নিচে “আমরা” মানে Qafila-র পরিচালনাকারী দল।

যোগাযোগ: ইমেইল [email protected], অথবা ফোন / হোয়াটসঅ্যাপ +৮৮০১৮৪৬৫৬৯৫৯৯ — সকাল ১০টা থেকে রাত ১০টা (বাংলাদেশ সময়)।

২. দুই ভূমিকা, দুই দায়

একই অ্যাপ দুইজন মানুষ ব্যবহার করেন, আর তাঁদের তথ্যের দায়ও আলাদা:

অর্থাৎ আপনি যদি হাজী হন এবং আপনার পাসপোর্ট নম্বর কেন অ্যাপে আছে জানতে চান — প্রথমে আপনার মুয়াল্লিম বা এজেন্সিকে জিজ্ঞাসা করুন। তাঁরা উত্তর না দিলে আমাদের জানান, আমরা সহায়তা করব।

৩. কী তথ্য রাখি

ধরনকী কীকেন
পরিচিতিনাম (বাংলা/ইংরেজি), ইমেইল (মুয়াল্লিমের লগইন), মোবাইল (নিজের, সৌদি, অভিভাবকের), ঠিকানা, জন্মতারিখ/বয়স, লিঙ্গ, ছবিকাফেলা চালানো, পরিচয়পত্র, রিপোর্ট
সরকারি পরিচয়পত্রপাসপোর্ট নম্বর ও মেয়াদ, এনআইডি নম্বরভিসা ও হজ-সংক্রান্ত কাগজপত্র, হাজী শনাক্তকরণ
আর্থিকজমা-বাকির হিসাব, খরচ, প্যাকেজের চুক্তি করা টাকা, পেমেন্টের রেফারেন্সকাফেলার হিসাব ও হাজীর নিজের হিসাব দেখা
স্বাস্থ্যরক্তের গ্রুপ, রোগ/শারীরিক অবস্থা, নিয়মিত ওষুধ (মুয়াল্লিম যা লেখেন)বয়স্ক হাজীর দেখাশোনা ও জরুরি অবস্থায় কাজে লাগে
অবস্থানমোটামুটি ও নির্ভুল অবস্থান — শুধু চালু থাকলে (§৪)ভিড়ে হারিয়ে যাওয়া হাজীকে খোঁজা, SOS, তাওয়াফ/সাঈ গণনা
ছবি ও ফাইলহাজীর ছবি, কাগজপত্রের ছবি, নোটের ছবি, ব্যাকআপ ফাইলশনাক্তকরণ ও কাগজ সংরক্ষণ
কণ্ঠস্বরবাংলা ডিক্টেশনের সময়কার রেকর্ডিংমুখে বলে খরচ বা নোট লেখা (§৬)
লেখানোট, হাজীকে পাঠানো বার্তা, AI সহায়ককে করা প্রশ্নঅ্যাপের কাজ
এআই টোকেনটোকেন-ব্যালান্স, কেনা ও খরচের হিসাব, ভয়েস ব্যবহারের সেকেন্ড ও তারিখলাইভ দোভাষী ও এআই সহায়কের খরচের হিসাব
ব্যবহারের তথ্যতাওয়াফ/সাঈর গণনা, জিকিরের সংখ্যা, লিডারবোর্ডের যোগফলগণনার যন্ত্রগুলো ও লিডারবোর্ড
ডিভাইসপুশ নোটিফিকেশনের টোকেন, ডিভাইসের পরিচয় ও নামনোটিফিকেশন পাঠানো, কোন ফোন সিংক করছে তা জানা

লাইভ দোভাষী ও এআই টোকেন

মুয়াল্লিমের হিসাবের পুরো ডেটাবেস তাঁর ফোনেই থাকে, এনক্রিপ্ট করা অবস্থায়, এবং সিংক চালু থাকলে সার্ভারে একটি কপি জমা থাকে যাতে ফোন হারালে কাজ না হারায়।

৪. অবস্থান — বিস্তারিত

এটি অ্যাপের সবচেয়ে সংবেদনশীল অংশ, তাই আলাদা করে বলা হচ্ছে।

মুয়াল্লিমের নিজের ফোনের অবস্থান শুধু তখনই নেওয়া হয় যখন তিনি নিজে “আমার অবস্থান ব্যবহার করুন” চাপেন — একবার, একটি বিন্দু।

৫. অ্যান্ড্রয়েডের অনুমতিগুলো কেন লাগে

অনুমতিকী কাজে
অবস্থান§৪-এ বর্ণিত কাজগুলো। না দিলে অ্যাপের বাকি সব কাজ করে।
ক্যামেরাহাজীর ছবি ও কাগজপত্র তোলা; হাজীর ক্ষেত্রে মুয়াল্লিমের QR কোড পড়া। কোড হাতে লিখেও দেওয়া যায়।
মাইক্রোফোন (RECORD_AUDIO)বাংলা ডিক্টেশন, লাইভ দোভাষী বা এআই-কে কণ্ঠে প্রশ্ন করার সময়। পর্দা বন্ধ করে ব্যাকগ্রাউন্ডে লাইভ ভয়েস চলে না; এই সুবিধার জন্য অতিরিক্ত অবস্থান বা ফোরগ্রাউন্ড-সার্ভিস অনুমতি লাগে না।
নোটিফিকেশনরিমাইন্ডার, জরুরি বার্তা, অবস্থানের অনুরোধ।
সঠিক সময়ে অ্যালার্মওষুধ বা বিমানবন্দরে রওনার মতো রিমাইন্ডার যেন দেরিতে না বাজে।
ব্যাটারি সেভিং থেকে অব্যাহতিঐচ্ছিক। কিছু ফোন অ্যাপ বন্ধ থাকলে নোটিফিকেশন আটকে দেয়; এতে জরুরি বার্তা সময়ে পৌঁছায়।
রিবুটের পর চালুফোন বন্ধ-চালু হলে জমে থাকা রিমাইন্ডারগুলো আবার সাজানো।

ছবি বা ফাইল বাছার জন্য অ্যাপ আপনার গ্যালারির অনুমতি চায় না — সিস্টেমের বাছাইকারী ব্যবহার করে, অর্থাৎ আপনি যেটি দেখান শুধু সেটিই অ্যাপ পায়।

৬. কাদের সঙ্গে তথ্য যায়

আমরা তথ্য বিক্রি করি না। নিচের জায়গাগুলোতেই যায়, এবং শুধু কাজটুকু করার জন্য:

জিকিরের লিডারবোর্ড আলাদা করে বলার মতো: সেখানে আপনার নাম ও গণনার সংখ্যা অন্য ব্যবহারকারীরাও দেখতে পান। নাম দেখানো না চাইলে আমাদের জানান।

শেয়ারে ভাড়া বোর্ডে অন্য এজেন্সিরা দেখেন আপনার এজেন্সির নাম, পথ, দিন, সময়, যাত্রীর সংখ্যা ও আপনার লেখা নোট — কোনো ফোন নম্বর বা হাজির তথ্য নয়। অনুরোধ পাঠালে আপনার নাম ও নম্বর শুধু সেই পোস্টের মালিক দেখেন; তিনি গ্রহণ করলে তাঁর নম্বর আপনি দেখেন। কেউ রিপোর্ট করলে সেই লেখা ও কারণ আমাদের পর্যালোচনার জন্য রাখা হয়; কে রিপোর্ট করেছে তা অন্য এজেন্সিকে জানানো হয় না।

৭. স্বাস্থ্য ও পরিচয়পত্রের তথ্য

পাসপোর্ট নম্বর, এনআইডি নম্বর এবং রোগ-ওষুধের তথ্য সবচেয়ে সংবেদনশীল। এগুলো অ্যাপে ওঠে মুয়াল্লিম বা এজেন্সির হাতে, তাঁর কাফেলার কাজ চালানোর জন্য। আমরা এগুলো কোনো বিজ্ঞাপন, বিশ্লেষণ, প্রোফাইলিং বা তৃতীয় পক্ষের কাজে ব্যবহার করি না, এবং AI সহায়কের প্রসঙ্গে এগুলো পাঠানোরও কোনো কারণ নেই।

মুয়াল্লিমের প্রতি: এই তথ্য তোলার আগে হাজীকে জানান কেন তুলছেন, আর যা দরকার নেই তা তুলবেন না। এটি শর্তাবলিরও অংশ — শর্তাবলি দেখুন।

৮. কত দিন রাখি

৯. নিরাপত্তা

১০. অ্যাকাউন্ট ও তথ্য মুছে ফেলা

আপনি নিজের অ্যাকাউন্ট এবং তার সঙ্গের তথ্য মুছে ফেলতে পারেন।

অ্যাপের ভেতর থেকে

অথবা অনুরোধ পাঠিয়ে

[email protected] ঠিকানায় ইমেইল করুন, অথবা ফোন বা হোয়াটসঅ্যাপে +৮৮০১৮৪৬৫৬৯৫৯৯ নম্বরে জানান — কোন ভূমিকায় (মুয়াল্লিম না হাজী) এবং কোন মোবাইল নম্বর বা ইমেইল দিয়ে অ্যাকাউন্ট খোলা, সেটি বলুন। পরিচয় নিশ্চিত হওয়ার পর ৩০ দিনের মধ্যে কাজ শেষ করা হয়।

কী মুছে যায়, কী থাকে

ব্যাকআপ কপি থেকে মুছে যেতে সর্বোচ্চ আরও ৩০ দিন লাগতে পারে।

১১. আপনার অধিকার

হাজীর তথ্যের অনুরোধ সাধারণত তাঁর মুয়াল্লিম বা এজেন্সির মাধ্যমে দ্রুত হয়, কারণ তথ্যটি তাঁদেরই খাতার।

১২. শিশু

অ্যাপটি প্রাপ্তবয়স্কদের জন্য; ১৮ বছরের নিচে কারও নিজে অ্যাকাউন্ট খোলার কথা নয়। কাফেলায় কোনো শিশু হাজী থাকলে তার তথ্য এজেন্সি তোলে, অভিভাবকের সম্মতিতে — শিশুর নিজের অ্যাকাউন্ট হিসেবে নয়।

১৩. এই নীতির পরিবর্তন

নীতি বদলালে এই পাতার উপরের তারিখটি বদলাবে। বড় কোনো পরিবর্তন হলে অ্যাপ বা নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে। পুরোনো সংস্করণ চাইলে আমাদের জিজ্ঞাসা করুন।

১৪. যোগাযোগ

গোপনীয়তা নিয়ে যেকোনো প্রশ্ন, অনুরোধ বা অভিযোগ — ইমেইল [email protected], অথবা ফোন বা হোয়াটসঅ্যাপ +৮৮০১৮৪৬৫৬৯৫৯৯, সকাল ১০টা – রাত ১০টা (বাংলাদেশ সময়)। অ্যাপের ভেতরে আমাদের সম্পর্কে পাতায়ও যোগাযোগের সব উপায় আছে।

Privacy Policy (English)

Last updated: 27 September 2026 · Qafila · qafilapro.com

This is an English rendering of the Bengali policy above for readers and reviewers. Where the two differ, the Bengali text is the one we act on.

1. Who we are

This policy covers the Qafila Android app (package com.recorp.qafila), our websites qafilapro.com and hajjmatepro.com (we operate both) and the server behind them. “We” means the team that operates Qafila. Contact: email [email protected], or phone / WhatsApp +880 1846 569599, 10:00–22:00 Bangladesh time.

2. Two roles, two responsibilities

Qafila coordinates Hajj and Umrah groups. A Muallim (group leader, working for a travel agency) records his pilgrims and his books; a Hajji (pilgrim) uses the same app for his own journey. The agency is responsible for the pilgrim data it enters — obtaining consent, keeping it accurate, deleting it when it is no longer needed. We store and synchronise that data on the agency's behalf and do not use it for any purpose of our own. A pilgrim's own entries — notes, dhikr counts, the decision to share location, what he asks the assistant — are handled by us together with him.

3. What we collect

Live voice interpreter and AI tokens. When you start the live interpreter or ask the assistant by voice, microphone audio from you and the person you are talking to is streamed to Google (Gemini Live) for translation and answers. We do not record, listen to or store that audio or its transcript on our servers. Consent is requested before each one-hour block and you can stop at any time. Pitch and speaking-speed measurements used to select a nearby prebuilt voice stay on the device; this is voice selection, not voice cloning. We store the AI-token balance, purchases and amount of voice and AI usage tied to the account while the account exists.

The Muallim's own books live in an encrypted database on his phone, with a copy on the server while sync is enabled so that a lost phone is not lost work.

4. Location, in detail

5. Why each Android permission is asked for

No gallery or storage permission is requested: the app uses the system photo and document pickers, so it receives only what you choose.

6. Who we share with

We do not sell personal data and the app itself shows no advertising. Data reaches:

The dhikr leaderboard is worth stating separately: it shows your name and count to other users. Tell us if you do not want your name shown.

On the ride-sharing board other agencies see your agency's name, the road, day, time, head-count and the note you wrote — never a phone number or anything about a pilgrim. When you send a request, your name and number are shown only to that post's owner; if they accept, you see theirs. A report keeps the reported text and the reason for our review; the reported agency is never told who reported it.

7. Health and identity data

Passport numbers, NID numbers and medical details are the most sensitive data here. They are entered by an agency for the purpose of running its group. We do not use them for advertising, analytics, profiling or any third-party purpose, and there is no reason for them to be sent to the AI provider.

8. How long we keep it

9. Security

10. Deleting your account and data

You can have your account and its data deleted.

From inside the app:

Or by request: email [email protected], or message phone or WhatsApp +880 1846 569599, saying which role you use (Muallim or Hajji) and the phone number or email the account was created with. After we verify who you are, deletion is completed within 30 days.

Removal from backup copies can take up to a further 30 days.

11. Your rights

You may ask what we hold about you, have it corrected, have it deleted, withdraw location consent at any time from inside the app, and revoke any Android permission from system settings. Requests about a pilgrim's record are usually fastest through his Muallim or agency, because the record is theirs.

12. Children

The app is for adults; nobody under 18 should create an account. Where a group includes a child pilgrim, the agency records that child's details with the guardian's consent, not as the child's own account.

13. Changes

If this policy changes, the date at the top of this page changes with it. Significant changes are announced in the app or by notification.

14. Contact

Any privacy question, request or complaint: email [email protected], or phone or WhatsApp +880 1846 569599, 10:00–22:00 Bangladesh time. The About us screen inside the app lists every way to reach us.